কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ এ ১০:১০ PM
কন্টেন্ট: পাতা
(ক) কৃষি (রাবার) সেক্টরঃ
১৯৬০-৬১ সনে বন বিভাগ কর্তৃক সৃজিত ৪০.০০ একর বাগানসহ ৭১০.০ একরের একটি পাইলট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে রাবার চাষের যাত্রা শুরু হয়। ১৯৬২ সনে বিএফআইডিসির নিকট রাবার চাষের দায়িতব ন্যস্ত হওয়ার পর রাবার চাষের জন্য বন অধিদপ্তর হতে প্রাপ্ত ৩৭,৬৮৩.৫১ একর জমির মধ্যে বনায়নযোগ্য ৩২৫৫০.৫২ একরে রাবার বাগান সৃজন করা হয়েছে।
রাবার বাগানের নাম, সংখ্যা, অবস্থান ও এলাকার পরিমানঃ
বৃহত্তর টাঙ্গাইল - শেরপুর শেরপুর জোনে ০৫টি। বর্তমানে বার্ষিক প্রায় ৬১০০.০০ মেঃ টন রাবার উৎপাদিত হচ্ছে
(গ) টাংগাইল-শেরপুর জোন (৫টি বাগান):
| ক্র: নং | বাগানের নাম | অবস্থান | এলাকার পরিমান (একর) | বাগানের পরিমান (একর) | বাগান সৃজন (সন) | উৎপাদন শুরুর সন |
| ১ | পীরগাছা রাবার বাগান | মধুপুর,টাংগাইল | ৩০০০.০০ | ২৮৯৫.০০ | ১৯৮৭-৯৭ | ১৯৮৬ |
| ২ | চাঁদপুর রাবার বাগান | মধুপুর,টাংগাইল | ২৩৮৯.০০ | ২১৫২.০০ | ১৯৮৯-৯৭ | ১৯৯৭ |
| ৩ | সন্তোষপুর রাবার বাগান | ফুলবাড়িয়া, ময়মনসিংহ | ১০৭৬.৫০ | ১০৩৬.০০ | ১৯৮৯-৯৭ | ১৯৯৭ |
| ৪ | কমলাপুর রাবার বাগান | মধুপুর,টাংগাইল | ১০৩৬.০১ | ৯৯৪.০০ | ১৯৮৯-৯৭ | ১৯৯৭ |
| ৫ | কর্ণঝোড়া রাবার বাগান | শ্রীবর্দী, শেরপুর | ৬২৫.০০ | ৬২০.০০ | ১৯৮৯-৯৭ | ১৯৯৭ |
| উপমোট= | ৮১২৬.৫১ | ৭৬৯৭.০০ | ||||
| সর্বমোট= | ৩৭,৬৮৩.৫১ | ৩২৫৫০.৫২ |